টুইটারে একটি ছবি নিয়ে সমালোচকদের মন্তব্যের জবাবে দীপিকার পাল্টা মন্তব্যের সাহসিকতার জন্য কিং খান শাহরুখ খান প্রশংসা করেছেন দীপিকার। খবর: এনডিটিভির।
গত সোমবার দীপিকা ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে এ ব্যাপারে জিজ্ঞাসায় দীপিকা বলেন, ‘‘আমি মনে করি যাই বলেছি আমাকে তা করতে হয়েছিল। সবকিছুর ওপর আমাকে নজর দিতে হবে।’’
ইতিমধ্যে, ‘‘শাহরুখ তাকে প্রশংসা করে বলেন, যা তিনি বলেছিলেন চমৎকার ছিল, আমরা এতে বিশ্বাস করি এবং সমর্থন জানাই। আমাদের প্রত্যেককে সম্মান করতে হবে। যা তিনি করেছিলেন তা চমৎকার ছিল এবং এ ব্যাপারে কথা বলা আমাদের জন্য অসভ্যতা হবে। আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি। সবাইকে দীপিকার পক্ষে অবস্থান নিতে হবে। কিন্তু আমরা গতানুগতিক তা করি না।’’
ভারতের একটি প্রভাবশালী পত্রিকা ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমার প্রসঙ্গ টানতে গিয়ে দীপিকার স্তন সংক্রান্ত একটি খবর ছাপে। খবরের প্রসঙ্গের ছবিটি টুইটারে পোস্ট করা হয়। আর তাতেই চটে গিয়ে দীপিকা গত রবিবার টুইটার বার্তায় ‘‘হ্যাঁ আমি একটি মেয়ে। আমার স্তন আছে এবং স্তনসঙ্কটও আছে। তোমার কোনো সমস্যা!!??’’ মন্তব্য করেন।
