গুয়ামে ৭.১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১৪
 
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে বুধবার ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর: এএফপির। 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী হাগাতনা থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তরপশ্চিমে সমুদ্রের ১৩৩ কিলোমিটার (৮২মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।