গাইবান্ধায় বাসছাদ থেকে পড়ে বাস যাত্রী নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১৫
 
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকায় বুধবার বাসের ছাদ থেকে পড়ে তছলিম উদ্দিন (৪৫) নামে এক বাস যাত্রী  মারা গেছেন।
নিহত তছলিম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী মালিপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘মায়ের দোয়া’ নামক বাসটির ছাদে বসে বাড়ি ফিরছিলেন তছলিম। পথে কালিতলা এলাকায় মহাসড়কের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি আরো জানান, ওই ঘটনার পর বাসটি দ্রুত চলে গেছে।