জবিতে শুক্রবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৭
 
 
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলতি শিক্ষাবর্ষের কলা অনুষদের (‘বি’ ইউনিট) প্রথমবষের্র ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়সহ একযোগে সাতাশটি পরীক্ষা কেন্দ্রে  বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘বি’ ইউনিটের ৭১০টি আসনের (মানবিক-৪৯০, বিজ্ঞান-১৪৫, বাণিজ্য ও অন্যান্য-৭৫) বিপরীতে ৫০ হাজার ৫৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭১ জন।
পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সময় অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষার ছবি-সংবলিত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোনকৃত দুই কপি প্রবেশপত্র পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
পরীক্ষার্থী মুঠোফোন বা যোগাযোগ করা যায়— এমন অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।