রংপুরে পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৬
 
 
রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বুধবার ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে ধর্মঘট স্থগিত করা হয়।
শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের উপর হামলা ও আহত করার ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়া এবং ক্ষতিপূরণ না দেয়ায় ও সমঝোতা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সোমবার রাতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।
শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে ওইদিন দুপুর থেকে রংপুর জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে। বুধবার দুপুরে রংপুর কামারপাড়াস্থ কোচ স্ট্যান্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সমপাদক সাদেক হোসেনসহ ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা ঢাকাগামী কোচ ধর্মঘট দিয়ে দেখলাম প্রশাসনের কোন নজর নেই। এনিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। শনিবার দুপুর পর্যন্ত আমরা প্রশাসনের গতিবিধি লক্ষ্য করব। তারা যদি আমাদের দাবি-দাওয়াগুলো বিবেচনা না করে তাহলে আমরা আর অপেক্ষা করব না। শনিবার দুপুর থেকে আবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করা হবে।