স্কটল্যান্ডের স্বাধীনতা: ভোট সামনে রেখে শেষ দিনে ব্যাপক প্রচারণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩০
 
 
 
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট সামনে রেখে ভোটারদের কাছে শেষ মুহূর্তের জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে স্বাধীনতা-বিরোধীে ও এর সমর্থকেরা। সর্বশেষ জরিপে ‘না’ ভোটের পক্ষে জনমত কিছুটা এগিয়ে থাকায় প্রচারণার শেষ দিনে উভয় পক্ষই ব্যাপক তত্পর শুরু করেছে। খবর বিবিসির।

দেশটির প্রথম প্রধানমন্ত্রী আলেক্স সালমন্ড ‘হা’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। এ দিকে মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফ, স্কটসম্যান এবং ডেইলি মেইলে প্রকাশিত জনমত জরিপের ফলাফলে ‘না’ এর পক্ষেই লোকজনের সমর্থন বেশি লক্ষ্য করা যায়। এতে দেখা যায়, শতকরা ৫২ ভাগ মানুষ ‘না’ এর পক্ষে রায় দিয়েছে। এ ছাড়া শতকরা ৪৮ ভাগ মানুষ  তাদের নিজস্ব একটি রাষ্ট্রের পক্ষে সমর্থন জানায়। অন্য দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্কটিশদের ‘না’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।