নতুন ছবি ‘পিকে’র প্রথম পোস্টারেই সবাইকে হতভম্ব করে দিয়েছিলেন ট্রানজিসটর হাতে নগ্ন আমির খান। তবে নকলের অভিযোগে সে যাত্রায় তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। দ্বিতীয় পোস্টারে নিজেকে উপস্থাপন করেন এক ব্যান্ডওয়ালার বেশে। সেটিও ছিল দর্শকদের জন্য অন্যরকম এক চমক। তৃতীয় পোস্টারে সবাইকে আরেক দফা বিভ্রান্তিতে ফেলেন ভারতে প্রখ্যাত এই অভিনেতা। এই পোস্টারে নিজেকে উপস্থাপন করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বেশে। সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘পিকে’র চতুর্থ পোস্টার। সেখানে ব্যান্ডওয়ালা আমির খানের পাশে ব্যান্ডওয়ালা সঞ্জয় দত্তকে। তবে কি তারা ব্যান্ডওয়ালা ভাই! কোথায় গিয়ে থামবেন আমির খান?
এদিকে এসব পোস্টার সম্পর্কে আমির খান বলেছেন, প্রত্যেকটি পোস্টারই ছবিটির এক একটি চরিত্র!
