শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ আটক ১

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩৮
 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি টাকা মূল্যের ২ কেজি সোনাসহ রণজিত্ নামক একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
বুধবার বেলা ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রণজিত।
বিমানবন্দরের ইমিগ্রেশনে না গিয়ে সরাসরি দোতলায় ট্রানজিট লাউঞ্জে চলে যান রণজিত্। সেখান থেকে পৌনে ১২টার দিকে শুল্ক গোয়েন্দারা রণজিেক দুটি সোনার বারসহ গ্রেপ্তার করা হয়। তিনি প্যান্টের দুই পকেটে এক কেজি ওজনের দুটি স্বর্ণের বার লুকিয়ে রেখছিলেন।