জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিতব্য ২০১৩ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বঘোষিত এ পরীক্ষার অন্যান্য সময়সূচি অপরিবর্তীত থাকবে।
