সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে এ কে খন্দকারের পদত্যাগ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪৮




বয়সজনিত কারণ দেখিয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির চেয়ারম্যান এ কে খন্দকার। সম্প্রতি প্রকাশিত তার বই ‘১৯৭১: ভেতরে বাইরে’ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে তিনি পদত্যাগ করলেন। বুধবার সন্ধ্যায় ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন।
হারুন হাবীব বলেন, আমরা তার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে তিনি বয়সজনিত কারণে সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকারের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার পর থেকে তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।