পাবনা সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মালিগাছা মজিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পৌর এলাকার শালগাড়িয়া তালবাগান পাড়ার নুরুল ইসলাম ও সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল জলিল।
প্রত্যদর্শীরা জানায়, ভোরের দিকে মালিগাছা মজিদপুর এলাকায় রাস্তার পাশে পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ঐ ট্রাককে পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল ও জলিল নিহত হন।
সদর থানার এসআই আবদুল হামিদ জানিয়েছেন, কার্ভাড ভ্যানের চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
