সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কির প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব পার্লামেন্ট। প্রশিক্ষণ ও অস্ত্রের মাধ্যমে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অবস্থান করা সিরিয়ানদের আধুনিকায়ন করা ওবামার পরিকল্পনা। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিপুল ভোটে এই পরিকল্পনাটি পাস করা হয়। হাউজের বেশিরভাগ সদস্য রিপাবলিকান। আশা করা হচ্ছে, সিনেটেও এই প্রস্তাব গৃহীত হবে।
আমেরিকান যুদ্ধসৈন্য ইরাকে স্থল অভিযান পরিচালনা করবে না-ওবামার পক্ষ থেকে এমন ঘোষণা আসার একদিন পর এই প্রস্তাব অনুমোদিত হল।
মধ্য আগস্ট থেকে ইরাকের ইসলামিক স্টেটের বিরুদ্ধে ১৭৪ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভাষ্যে, মঙ্গলবার ও বুধবারের বিমান হামলায় ইরবিলের উত্তর-পশ্চিমে আইএসের দুইটি অস্ত্রের গাড়ি ও বাগাদাদের দক্ষিণ-পশ্চিমে কয়েকটি ইউনিট ধ্বংস করেছে।
