‘প্রমাণ পেলে পাকিস্তানি সেনা সদস্যদেরও বিচার হতে পারে’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১০
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আবদুল হান্নান খান বলেছেন, স্বাধীনতা যুদ্ধে শুধু দেশিয় অপরাধীদের  বিচার নয়, প্রমাণ পেলে পাকিস্তানি সেনা সদস্যরও বিচার করা যেতে পারে। বৃহস্পতিবার উপজেলা সদরের ডাকবাংলোয় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট শামছুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন ম-ল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, উপজেলায় ছয়টি যুদ্ধাপরাধের মামলা হয়েছে। এ মামলা গুলোর তদন্ত কাজ করতে আবদুল হান্নান খান মামলার বাদী ও সাক্ষীদের সাথে কথা বলেন।