রাগবি বিশ্বকাপের প্রেসিডেন্ট হলেন প্রিন্স হ্যারি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩৬
 
ইংল্যান্ডে অনুষ্ঠেয় রাগবি বিশ্বকাপের আয়োকজনকারী সংস্থা ইংল্যান্ড রাগবি ২০১৫-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রিন্স হ্যারি। যুদ্ধাহতদের জন্য চার দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় সফল ভূমিকা পালন করার পর তাকে এ দায়িত্ব দেয়া হল। লন্ডনে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতাটি রবিবার শেষ হয়েছে। খবর: এএফপির।
ইংল্যান্ড রাগবি ২০১৫’র প্রধান নির্বাহী ডেবি জেভানস বলেন, টুর্নামেন্টটি শুরু হবার এক বছর আগে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে প্রিন্স হ্যারি আমাদের এই আয়োজনের প্রেসিডেন্ট হতে সম্মত হয়েছেন।
প্রিন্স হ্যারি রাগবি খেলার একজন বড় ভক্ত বলে তিনি উল্লেখ করেন।