প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন শুক্রবার। এ দিন সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারে টুঙ্গিপাড়া আসবেন।
প্রধানমন্ত্রী শুক্রবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহাপাঠ, দোয়া মোনাজাত ও সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১২ হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গিপাড়ায় নব নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনে স্থাপিত সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলার রাজাপুর খেয়াঘাটের জহরেরকান্দি সড়কের নির্মিত গার্ডর সেতু, বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ, ভাই ভাই বাজর সড়কের গার্ডার সেতু, টুঙ্গিপাড়া উপজেলার নির্মিত সোনালী ব্যাংকের নিজস্ব ভবনের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাজার কমপ্লেক্সে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
