নড়াইলের কালিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেকেন্দার আলী সরদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি হরিশপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সেকেন্দার আলী সরদার ওরফে সেকেন ডাকাত এলাকার একজন চিহ্নিত ডাকাত সর্দার। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে।
তিনি জানান, একটি হত্যা মামলায় বুধবার তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে অস্ত্র উদ্ধারে গেলে তার লোকজন পুলিশের উপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি শটগান, ৫ রাউন্ড গুলি এবং একটি পাইপগান ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এ এস আই ) নজরুল, পুলিশ সদস্য টিপু সুলতান ও আশরাফুল আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
