গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৫৭
 
গাইবান্ধার সাঘাটায় পুকুরে ডুবে মৌমিতা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈর গ্রামে এই ঘটনা ঘটে। মৌমিতা ঐ গ্রামের আব্দুল হালিমের মেয়ে।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মঈন প্রধান শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল মৌমিতা। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ঐ পুকুর থেকে মৌমিতার মৃতদেহ উদ্ধার করা হয়।