রাজধানীর তেজগাঁওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আবু বকর সিদ্দিক (৪০) নামের এক এসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আবু বকর স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, এসআই আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তর পাশে পুলিশের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। আবু বকরের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরের আন্দিপাড়া গ্রামে। তার বাবার নাম আবু তাহের।
