গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১৯
 
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে, সিরাজগঞ্জের বেলকুচি থানার সোলকুরা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আবু ইউসুফ (৮) ও টাঙ্গাইলের গোপালপুর থানার সুখী গ্রামের হালিম মিয়ার ছেলে মনির হোসেন (৯)। নিহত শিশু দুটি কোনাবাড়ি এলাকার দেওলিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। তারা স্বপরিবারে ওই এলাকার নূরু মিয়া ও দুলাল মিয়ার বাসায় ভাড়া থাকে। খবর পেয়ে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।