দুটি প্রধান নদীর পানি সামান্য বাড়ছে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৯
 
 
যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সামান্য বৃদ্ধি পাচ্ছ। তবে ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানি হ্রাস পাচ্ছে।
আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে এবং পদ্মা নদীর পানি সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গী খালের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ২০টি স্থানে পানি বৃদ্ধি ও ৬২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। একটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং একটি স্থানের তথ্য পাওয়া যায়নি। খবর বাসস