রাজধানীতে ভবন থেকে পড়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৩



রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ‌্যুতায়ন বোর্ড ভবন থেকে পড়ে আব্দুল্লাহ (৫৩) নামে এক তত্ত্বাবধায়ক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন।
নিহতের সহকর্মীরা জানান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহকে কয়েক দিন আগে অন্যত্র বদলি করা হয়। সেই বদলি বাতিলের সুপারিশ করতে তিনি বৃহস্পতিবার পল্লী বিদ‌্যুতায়ন বোর্ডে আসেন।