নরসিংদীর রায়পুরায় একটি যাত্রীবাহী সিএনজির সাথে গাছ বহনকারী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আমিরগঞ্জ ঈদগাহ সংলগ্ন এলাকায় রাধাগঞ্জ-নরসিংদী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার আদিয়াবাদ উত্তর পাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে খোকন মিয়া (৩০) ও নরসিংদী সদর উপজেলার বদরপুর গ্রামের আরমান মিয়ার ছেলে আঃ রশিদ (২২)। তাত্ক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।
