বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় এবং ২৭ সেপ্টেম্বর জামালপুর যাবেন। এই দুই জেলায় পৃথক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নিতে ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামালপুর যাওয়ার কথা ছিল। তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তারিখ পড়ায় জামালপুর জনসভার তারিখ পরিবর্তন করে ২৭ সেপ্টেম্বর করা হয়েছে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, ২০ দলীয় জোট আয়োজিত এ জনসভা হবে জামালপুর জেলা স্কুল মাঠে।
অপর দিকে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার জনসভার তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। আগে এই তারিখ ছিল ২২ সেপ্টেম্বর।
