ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রথম বর্ষ সম্মান শ্রেণী ক-ইউনিট ভর্তি পরীক্ষার ফল শুক্রবার দুপুর ১২টায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নূর-ই-ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর এই ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
