সৌদি আরবের রিয়াদে সোফিয়া নামে এক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রবিউল ইসলাম (৩২) এবং ইকবাল হোসাইন (৩০)। তারা দুজনেই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা।
ইউএনবির খবরে বলা হয়, বুধবার এই অগ্নিকাণ্ডের শিকার হন তারা। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। শিগগিরই তা দেশে পাঠানো হবে। ক্ষতিপূরণ ও লাশ দেশে আনার বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ দাবি করেছে নিহতদের পরিবার।
