র‌্যাবকে দায়মুক্তি না দেয়ার আহ্বান ইইউ পার্লামেন্টের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১০:৩২
 
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে র‌্যাপিড একশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) দায়মুক্তি না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট । 
বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ে পাস হওয়া এক প্রস্তাবে এমপিরা এ আহবান জানিয়েছেন। তারা বলেন, র‌্যাবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ হওয়া উচিত। একইসঙ্গে র‌্যাবকে দায়মুক্তি না দেয়া বন্ধ করা দরকার। এছাড়া প্রস্তাবে আন্তর্জাতিক শ্রম সংস্থার মান অনুযায়ী বাংলাদেশ সরকারের শ্রম আইন ও এর প্রয়োগ নিশ্চিত করারও আহ্বান জানান এমপিরা।  ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।