এই রায় কাঙ্ক্ষিত ছিল না: প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২২:৩৮




প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় কাঙ্খিত ছিল না।বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই রায় কারো কাছে কাঙ্খিত ছিল না। সাঈদীর ফাঁসির রায় বহাল থাকলে দেশের মানুষ খুশি হত। সাঈদী ধর্মগুরু, ধর্ম প্রচারক হিসাবে নাম করে নিয়েছিল। এখন তাকে একজন খুনি, ধর্ষক, অপরাধী, যুদ্ধাপরাধী হিসাবে জনগণ মনে রাখবে।
তিনি আরো বলেন দেশের আদালত স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। এই রায় নিয়ে বলার কিছু নেই।
রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি জানি না, জামায়াত কেন হরতাল ডাকলো। তারা কি ফাঁসি হলে খুশি হত। এই হরতাল তো বিচার বিভাগের বিরুদ্ধে, বিচার বিভাগই বিষয়টি দেখবে।

সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।