সালাম পার্টির তিন সদস্য আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২৩:৫৯

চট্টগ্রামের বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের চান্দগাঁওয়ের পেপসি গেট এলাকায় এলাকা থেকে সালাম পার্টির তিন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। আটক তিন ব্যক্তি হলেন নুর হোসেন (৪৫), মনজুর আহমেদ (৪৫) ও মোহাম্মদ সেলিম (৪৮)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা সালাম পার্টির সদস্য। তাঁরা পেপসি গেট এলাকায় রিকশা করে আসা এক লোককে সালাম দেন। ওই লোক সালামের উত্তর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁর গতিপথ রোধ করে মুঠোফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর একই কায়দায় আরেক রিকশাযাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দিয়ে ধরে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নুরুল ইসলাম।