ইসলামি জঙ্গিদের হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে। চরমপন্থীরা এলোপাতাড়িভাবে সাধারণ মানুষ হত্যার পরিকল্পনা করছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সিডনি ও ব্রিসবেনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
৮০০ পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। অস্ট্রেলিয়ার পুলিশ বলছে, এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গিবিরোধী অভিযান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) একজন বড় নেতা ‘হত্যাকাণ্ডের’ আহ্বান জানিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পরিকল্পনার মধ্যে ছিল সিডনির কোনো মানুষকে ধরে নিয়ে আইএসের পতাকা দিয়ে জড়িয়ে প্রকাশ্যে হত্যা করা হবে। এ ছাড়া ক্যামেরা দিয়ে এ হত্যাকাণ্ডের ছবি তুলে প্রচার করা হবে।
অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ওমরজান আজারি (২২) নামের একজনকে গতকালই সিডনির একটি আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যাবট হামলার নির্দেশদাতা অস্ট্রেলিয়ার নাগরিকের নাম প্রকাশ না করলেও স্থানীয় পত্রিকাগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, তাঁর নাম মোহাম্মদ আলী বেরেলেই।
অস্ট্রেলিয়ায় গত সপ্তাহে জঙ্গি হামলার আশঙ্কায় মাঝারি সতর্ক অবস্থা থেকে চূড়ান্ত সতর্ক অবস্থা জারি করা হয়। প্রধানমন্ত্রী অ্যাবট কয়েক দিন আগে আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন লড়াইয়ে ৬০০ সেনা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন।

বিবিসি ও রয়টার্স