সেনা অভিযান নয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ০১:৪৭

গোলযোগপূর্ণ লিবিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সামরিক পদক্ষেপের ধারণাকে নাকচ করে দিয়েছে দেশটির নবনির্বাচিত সরকার ও লিবিয়ার পার্শ্ববর্তী ১৫টি দেশ। স্পেনের রাজধানী মাদ্রিদে লিবিয়ার সংকট নিয়ে অনুষ্ঠিত আলোচনায় গত বুধবার এ অভিমত দেওয়া হয়। লিবিয়ায় এখন দুটি সংসদ ও দুটি সরকার। এর একটি রাজধানী ত্রিপোলি ছেড়ে তোবরুক শহরে অবস্থান নেওয়া নবনির্বাচিত সরকার। আরেকটি ত্রিপোলিভিত্তিক ইসলামি চরমপন্থী-সমর্থক সরকার। চরমপন্থীরা রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি দখল করার পর নবনির্বাচিত সরকার তোবরুকে গিয়ে অবস্থান নেয়।

এবিসি