রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তুরাগের একটি বাসা থেকে জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে গণমাধ্যমকে জানানো হবে।
