প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছেছেন। সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং মত বিনিময় সভায় যোগ দিবেন তিনি।
শুক্রবার সকাল ১০টা ১০মিনিটে হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া পৌঁছেন প্রধানমন্ত্রী। পরে সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোনাজাত ও পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, এরপর সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে- টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গীপাড়া পাঁচ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলাধীন রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কে ৩৯ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ।
মত বিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
