রুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১২:৪৭

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল দখল করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে থানার এসআই মাসুদার রহমান বাদী হয়ে পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করেন। দুই মামলায় ১০ শিবির নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবিরকর্মীরা রুয়েটের একটি সেমিনার বন্ধ করতে গেলে রুয়েট শাখা শিবিরের সেক্রেটারি আহমেদ ইয়াসির ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদকে আটক করে পুলিশ। পরে শহীদ লে. সেলিম হলে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ১১ শিবিরকর্মীকে আটক করে।