ইউরোপ-আমেরিকার মতো রাষ্ট্র হবে বাংলাদেশ: বস্ত্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৪৬

পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তখন বাংলাদেশে শ্রমিক হয়ে আসবে মালয়েশিয়া-সিঙ্গাপুরীরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২১২১ বাস্তবায়নের মাধ্যমে এ স্বপ্ন দেখছেন। সরকার এজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র, তোষণ ও ভয়ভীতির ঊর্ধ্বে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।    
শুক্রবার বেলা ১১টায় জামালপুরের মেলান্দহে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০জন চাষীদের জনপ্রতি ১বিঘা পরিমাণ জমির জন্য নাবি জাতের রোপা-আমন ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
 জেলা প্রশাসক শাহাব উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা পরিচালক (বীজ) আনোয়ার ফারুক, কৃষি মন্ত্রণালয়ের ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্বাস আলী, ময়মনসিংহ কৃষি অধিদফতরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার দেব নাথ, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকিবিল্লাহ, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, ইউএনও রেজাউল করিম এবং কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জামালপুর-শেরপুর জেলার কৃষি ও সম্প্রসারণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।