মার্কিন ‘কান্ট্রি মিউজিক স্টার’ জর্জ হ্যামিলট আইভি আর নেই। ৭৭ বছর বয়সী আইভি হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হয়ে টেনিসি রাজ্যের নাসভিল শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির।
১৯৫০ সালে তরুণ হ্যামিলটন গায়ক এবং গিটারিস্ট হিসেবে সংগীতের জগতে আত্মপ্রকাশ করেন। তারপর পপ মিউজিকে মনেনিবেশ করে ১৯৬০-৭০ সাল পর্যন্ত তিনি দেশের একজন স্থিরসংকল্প গায়ক হিসেবে নিজেকে মেলে ধরেন।
১৯৬০ সালে ‘‘নাশভিলেস’র ‘গ্রান্ড ওল্ড ওপরি’’তে যুক্ত ছিলেন হ্যামিলটন। অসুস্থ্য হওয়ার আগ পর্যন্ত স্বল্প সময় সেখানে কাজ চালিয়ে যান তিনি।
সর্বশেষ ২০১০ সালে হেমিলটনের একটি গানের এলবাম বাজারে আসে।
নর্থ ক্যারোলিনায় জন্ম নেয়া হেমিলটনের মনোনিবেশ ছিল আধ্যাত্বিক ধর্মী গানের জগতে।
