সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান হলেন শফিউল্লাহ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৮





কে এম শফিউল্লাহকে সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সেক্টর কমান্ডার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এ কে খন্দকারের পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। ফোরামের নির্বাহী সদস্য তুষার আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি নিজের প্রকাশিত বই ‘১৯৭১: ভেতরে বাইরে’ নিয়ে তুমুল সমালোচনার মধ্যে গত ১৭ সেপ্টেম্বর সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এ কে খন্দকার।