নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ সাত সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার বিকালে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম মো. রাশেদ তালুকদার তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি দেন।
জেএমবি অন্য সদস্য হলেন- মো. নাঈম আলী (২৮), মো. সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মো. মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমদ (২৪)।
বৃহস্পতিবার রাতে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পার্কিং এলাকা থেকে গ্রেপ্তার করার পর এই সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে তুরাগ থানা পুলিশ।
