বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত শেখ আবু নাসের আল বুশাইরি আল সৌদ শনিবার সৌজন্য সাক্ষাত্ করবেন। রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ সাক্ষাত্ হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কানাডা ও ভারতসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য ও বিদায়ী সাক্ষাত্ করলেও সৌদি রাষ্ট্রদূতের এটিই প্রথম সাক্ষাত্।
