হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তার নাম ফয়সাল আহেমদ (৩৬)। বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। শুক্রবার দুপুর ১২টায় সোনসহ তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর ছিল যে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১০২ ফ্লাইটে এক যাত্রী সোনা নিয়ে আসছেন। বিমানবন্দরে পৌঁছার পর ফয়সাল আহেমদের শরীর তল্লাশি করে এই সোনা উদ্ধার হয়। তার কলম, ঘড়ি এবং ইলেকট্রিক মোটরের ভেতরে লুকানো ছিল সোনা। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
