চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে আগামীকাল শনিবার কচুয়া যাচ্ছেন কলেজটির প্রতিষ্ঠাতা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন। তার সঙ্গে যাচ্ছে সরকারের বর্তমান ও সাবেক ছয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রী। ছয় মন্ত্রী ছাড়াও ১৬ জন সাংসদ ও ১০ সচিব ওই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
এই ছয়জন মন্ত্রীরা হলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। অর্থমন্ত্রী ওই অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর।
সকাল সোয়া ১০টা থেকে শুরু হওয়া ওই কলেজটির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রীরা। বিকেল চারটার দিকে তাঁরা ঢাকার উদ্দেশে কচুয়া ত্যাগ করবেন।
