হাওর এলাকা ভ্রমণে রয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল ইটনা ডাকবাংলো মাঠে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি বলেন, ‘আমার সারা জীবনের রাজনীতি ছিল হাওরের মানুষকে নিয়ে। এখান থেকে রাজনীতি করে আজ রাষ্ট্রপতি হয়েছি। কিন্তু এখন আর রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। কারণ, আমি দল-মতনির্বিশেষে ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। এখন কিছু বলতে হলে বিভিন্ন সময় বিবৃতির মাধ্যমে বলার চেষ্টা করি। তবে হাওরের মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে।’
হাওরের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এবার হজ্ব থেকে সুস্থভাবে ফিরতে পারলে আবার হাওরবাসীর কাছে ফিরে আসবেন। এই কয় দিন হাওরের বিশালতা আর পানির উথাল-পাতাল ঢেউয়ের মধ্যে থেকে ভালো ছিলেন বলে জানান।
ইটনায় রাত যাপন করে আজ শনিবার করিমগঞ্জের বন্দর হয়ে সড়কপথে তিনি কিশোরগঞ্জ শহরের নিজ বাড়িতে উঠবেন। রাতে সেখানে থেকে কাল দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।
ইটনায় রাত যাপন করে আজ শনিবার করিমগঞ্জের বন্দর হয়ে সড়কপথে তিনি কিশোরগঞ্জ শহরের নিজ বাড়িতে উঠবেন। রাতে সেখানে থেকে কাল দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।