শার্শার নাভারনে সড়ক দুর্ঘটনা নিহত ১

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১০:০৯

যশোরের শার্শা উপজেলার নাভারনে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলী (৮২) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। তিনি শার্শার উত্তর বুরুজবাগান গ্রামের বাসিন্দা।

 

শার্শা থানা পুলিশ জানায়, জরুরি কাজে  মুনসুর আলী বাইসাইকেলে করে বাড়ি থেকে নাভারনে আসছিলেন। বাইসাইকেলটি নাভারণ বাজারের সেবা ক্লিনিকের সামনে পৌঁছালে বেনাপোলগামী একটি প্রাইভেটকার এটিকে  ধাক্কা দেয়।   গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে  যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।