বান্দরবানের লামা উপজেলায় সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফাসিয়াখালীর কুমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দালালরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য ফাসিয়াখালীর কুমারী এলাকার একটি নির্জন জায়গায় ১৮ জনকে জড়ো করে। গোপন সংবাদের ভিত্তিতে লামা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এরা সবাই নরসিংদী ও নারয়ণগঞ্জের বাসিন্দা। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
