রাজশাহীতে জামায়াত ও শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
বোয়ালিয়া মডেল থানার ওসি আব্দুস সোবহান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত দুই কনস্টেবলের নাম তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, আটক পাঁচজন শিবিরকর্মী বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
জানা গেছে, সকালে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে নগরীর সোনাদিঘী মনিচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
