বিশ্বযুদ্ধকালীন কেনেডির চিঠি নিলামে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১২:২৪
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জন এফ কেনেডির লেখা চিঠির সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে। পিটি-১০৯ বোটের ক্রুমেটদের পরিবারের কাছে পাঠানো ঐ চিঠিগুলো বৃহস্পতিবার দুই লাখ ডলারে বিক্রি হয়। ওমনি পার্কার হাউজে দুইদিনের নিলামে এগুলো বিক্রি হয়।
আরআর অকশন জানিয়েছে, ঐ চিঠিগুলোর সঙ্গে সঙ্গে কেনেডির ছোট ভাই রবার্ট এফ কেনেডির চিঠিও নিলামে বিক্রি হয়। এক সহপাঠীকে লেখা রবার্টের চিঠিগুলো ৩১ হাজার ২৫০ ডলারে বিক্রি হয়।
পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া কেনেডির চিঠিগুলো হ্যারল্ড মারনের পরিবারের কাছে লিখেছিলেন। হ্যারল্ড ১৯৪৩ সালে কেনেডির কমান্ডে থাকা পিটি-১০৯ সলোমন দ্বীপপুঞ্জের বোটটি জাপানি যুদ্ধজাহাজের আক্রমণে ধ্বংস হয়েছিল।
অকসন হাউজ জানিয়েছে, চিঠিগুলোতে কেনেডি পিটি-১০৯  ঘটনাটি নিজের ভাষায় বর্ণনা করেছেন। 
রবার্ট কেনেডির চিঠিগুলো ১৯৪১ সাল থেকে ১৯৪৫ পর্যন্ত পিটার ম্যালেনানকে পাঠানো হয়েছিল। 
দুই সেট চিঠির ক্রেতারা তাদের নাম প্রকাশ করতে চায়নি বলে জানিয়েছে অকশন হাউজ। সূত্র: এপি।