রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ৪

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩২

রাজধানীর মহাখালীতে শনিবার সকালে জামায়াত ঝটিকা মিছিল বের করে। এসময় চারজন সদস্যকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকাল ৭টায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় মহাখালীতে মিছিলটি নিয়ে এলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে ধাওয়া দিয়ে সেখান থেকে চারজনকে গ্রেফতার করে।