স্বাধীনতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্পেনের কাতালোনিয়ার আঞ্চলিক প্রেসিডেন্টকে ভোটের মাধ্যমে অনুমোদন দিয়েছে সেখানকার সংসদ। তবে এর বিরোধিতা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। তারা এ বিষয়টিকে সাংবিধানিক আদালতে নেয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাজ্য থেকে স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডের গণভোটে দেয়ার একদিন পর এই ঘোষণা আসল।
কাতালোনিয়া প্রেসিডেন্ট আর্থার ম্যাস বলেন, স্কটল্যান্ডের গণভোট কাতালোনিয়াকে স্বাধীনতার পথ দেখিয়েছে।
তিনি স্কটল্যান্ডের মতো ৯ নভেম্বর একটি গণভোটের প্রস্তুতি নিচ্ছেন।
কাতালোনিয়ার স্বাধীনতা চেয়ে গণভোট আয়োজনের পে ১০৬ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। আর বিপে ভোট দিয়েছেন ২৮ জন।
কেন্দ্রীয় সরকার বিষয়টির ফয়সালা করতে তারা মঙ্গলবার স্পেনের সাংবিধানিক আদালতেও তুলতে যাচ্ছে। আদালতে গণভোটের এই আয়োজনকে স্থগিত করে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
