সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলা জামায়াত নেতা মাস্টার আবুল হোসেনসহ ২৯ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে। শুক্রবার দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, কালিগঞ্জ উপজেলা থেকে ৬ জনকে আটক করা হয়। তারা হলেন- মাহমুদপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আবুল হোসেন, ভদ্রখালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শিবিরকর্মী আরিফুল ইসলাম, চৌবাড়িয় গ্রামের ওহেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম, ভদ্রখালী গ্রামের ইসমাইল গাজীর ছেলে জামায়াত কর্মী আবুল কালাম, কৃষœনগর গ্রামের সানাউল্লার ছেলে আব্দুর রশিদ ও রহিমপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে আকবর আলী খাঁন। সাতক্ষীরা সদর উপজেলা থেকে আটক ৬ জন হলেন, খানপুর গ্রামের মৃত. এলাহী বক্সের ছেলে শিবপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মাসুম বিল্লাহ, উমরাপড়া গ্রামের একব্বর আলীর ছেলে জামায়াত কর্মী মুনসুর আলী, পদ্মশাখরা গ্রামের ওহেদ বক্সের ছেলে অসিউর রহমান, ওয়ারিয়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে সামিউলাহ, গড়ের ডাংগা গ্রামের মৃত: জামাত আলীর ছেলে রবিউল ইসলাম ও পারকুখরালী গ্রামের দুখু মিয়ার ছেলে আব্দুল বারি।
কলারোয়া থেকে আটক ৩ জন হলেন, উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের মোতালেব মোল¬ার ছেলে জামায়াত কর্মী সিরাজুল ইসলাম (৪৫), মানিকনগর গ্রামের মানিক সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)সহ ৩ জন। তালা উপজেলা থেকে আটক ৩ জন হলেন, কাটাখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মফিদুল ইসলাম, মাগুরা গ্রামের ইলাহি বক্স এর ছেলে কবিরুল ইসলাম ও লাউতাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুর রহমান। পাটকেলঘাটা থেকে আটক ২ জন হলেন- নগরঘাটা গ্রামের দলিল উদ্দীনের ছেলে জামায়াত নেতা মাও: মেহেদী হাসান ও মঙ্গলানন্দকাটি গ্রামের ওদুদ শেখের ছেলে লাবলু শেখ। শ্যামনগর থেকে আটক ৯ জন হলেন- কাশিমাড়ি গ্রামের বাহারালী সরদারের ছেলে শিবির ক্যাডার হাবিবুল¬াহ সরদার, হেঞ্চী গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে জামায়াত কর্মী সেকেন্দার বিশ্বাস, বংশীপুর গ্রামের শাহাজউদ্দিন গাজীর ছেলে রুহুল আমীন, জামায়াত কর্মী আঙ্গুর হোসেন, কৈখালী গ্রামের ইমান আলী গাজীর ছেলে আনোয়ার হোসেন, একই গ্রামের গোলাম গাজীর ছেলে আজিজুল গাজী, সোনামুগাড়ী গ্রামের সাত্তার গাজীর ছেলে রফিকুল গাজী, চরপাড়া গ্রামের দবির উদ্দীন মোল্যার ছেলে শহিদুল্লাহ মোল্যা, ডুমুরিয়া গ্রামের শহর আলী সরদরের ছেলে সিরাজুল ইসলাম । আটককৃতরা সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছেন।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জামাত-শিবির নেতা-কর্মীদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
