আবারো একসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়া!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১২
 
রোহিত শেঠির পরবর্তী মুভিতে কাজ করতে যাচ্ছেন শাহরুখ খান। গত আগস্ট মাসের শুরুতে রোহিট শেঠি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর সঙ্গে নতুন একটি খবর শোনা যাচ্ছে, ঐ মুভিতে শাহরুখ ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে একসঙ্গে দেখা যাবে।
শাহরুখের বিষয়ে রোহিত এর আগে বলেছেন, আমি শাহরুখের সঙ্গে নবম মুভিটি করতে যাচ্ছি। বাকি সব গুজবকে বাদ দিয়ে আমি এটাই নিশ্চিত করছি, আমার পরবর্তী মুভিতে শাহরুখ অভিনয় করবে। অন্য কেউ এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। মুভিটির প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী বছর এর কাজ শুরু হবে।
যদিও রোহিত শেঠির পরবর্তী মুভির কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন তা এখনো নিশ্চিত নয়। তবে গুজব শোনা যাচ্ছে, ঐ চরিত্রে ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনয় করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, রোহিত মুভির স্ক্রিপ্ট নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে আলোচনা করেছেন। সম্ভবত রোহিতও চাচ্ছেন এই জুটিকে আরো একবার ক্যামেরার সামরে নিয়ে আসতে।
সর্বশেষ শাহরুখ-ঐশ্বরিয়াকে সঞ্জল লীলা বানশালির মুভি ‘দেবদাসে’ দেখা গিয়েছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া।