জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪২
 
জামালপুর সদর উপজেলায় সায়দা বেগম (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তুলশীরচর এলাকায় খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। সায়দা টিকরাকান্দি গ্রামের সফির উদ্দীন ওরফে কেতনের স্ত্রী।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, সায়েদা গত শুক্রবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। সকালে বড় ডৌহা গ্রামে মরাগাঙ্গি খালের পাড়ে গৃহবধূ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরো জানান, সায়দা বেগমকে শ্বাসরোধ করে হত্যা পর তাকে ফেলে রাখা হয়েছে। দাম্পত্যের কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে  পারে।
এ ঘটনার পর থেকে নিহত সায়েদার স্বামী সফর উদ্দিন কেতন পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। 
এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মুজিবুর রহমান মজুমদার জানান ।